শহরের কাঁঠালতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ২৫ হাজার টাকাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে তাকে আটক করেন কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। এসময় তার স্ত্রী রাশেদার দেয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে থেকে ২০০ পিস ইয়াবা, ২৫ হাজার টাকাসহ ইয়াবা খাওয়ার বিশেষ সরঞ্জাম উদ্ধার করা হয়।

ইয়াবা ব্যবসায়ী জসীমকে আটক করতে পারেনি পুলিশ।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই