মৌলভীবাজারের কমলগঞ্জে শাহরিয়ার হোসেন সজিব (১৪) নামে বিএএফ শাহীন কলেজের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে জেএসসি পরীক্ষার্থী সজিব আত্মহত্যা করে বলে জানা গেছে।

নিহত সজিব বিমান বাহিনীতে কর্মরত উপজেলার শমসেরনগরের সোহেল রানার ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

এআর