ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ের দুটি সড়কে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ডিএনসিসির অঞ্চল-১’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানপাট বন্ধ করে সটকে পড়া প্রায় ১২০টি দোকানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকায় ২টি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখায় ৩টি বাড়ির মালিকের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় সরিষার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘রওজা ফুড’র কারখানা সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে প্রতিষ্ঠানটিকে ৩ দিনের সময় দেওয়া হয়েছে।

এমবি