এ দিকে নিজামুল কবীরের স্থলে (গণযোগাযোগ অধিদপ্তর) ডিজি করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজি আকতার হোসেনকে। আর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।

এনএইচ