বেশি বেতনের লোভ দেখিয়ে তারপর গত সোমবার থেকে অপহরণ করা মালয়েশিয়ায় ৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার মালয়েশিয়ায় তালাবদ্ধ একটি ঘর থেকে তাঁদের উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী কমিশনার নুরাজামান মোহাম্মদ ইউসপ জানিয়েছেন, বেশী বেতনের প্রলোভন দেখিয়ে প্রথমে ২১ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে কাজে নিয়োগ দেন। কাজে যোগদান দেয়ার পর ঐ বাংলাদেশী কিছু না বুঝার আগে তাঁর অন্য তিন বন্ধুকেও এই কাজের জন্য আমন্ত্রণ করে, তাঁরা চারজন যখন এক সাথে হয় তখনি তাদের একটি ঘরে নিয়ে জিম্মি করে রাখে এবং তাদের পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ পাঠাবার জন্য হুমকি দিতে থাকে।

পরক্ষণে তাদের পরিবার অপহরণকারীদের একাউন্টে ৪০০০ রিঙ্গিত পাঠালেও কোন প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিক জিম্মিতে আটক থাকা এক ব্যক্তির বড় ভাই কাজ করতেন দেশটির পেরাক রাজ্যে সেই সূত্রে তিনি সেখানে একটি থানায় সাধারণ ডায়েরী করলে পুলিশ তদন্তে নামে।

এর সূত্র ধরেই নুরাজামান ওই চার বাংলাদেশিকে উদ্ধার করতে একটি তদন্ত কমিটির গঠন করে এবং তাদের ট্র্যাক করে ঐ বাড়ীতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৯ ও ৩৭ এর মধ্যে। পুলিশ সূত্রে জানা যায়,দণ্ডবিধির ৩৪৭ ধারা অনুযায়ী গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে কোর্টে রিমান্ড আবেদন করবেন।