আজ পবিত্র ঈদুল ফিতর। টাইমনিউজবিডি.কম’র পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আমাদের সম্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, সকল কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধি ও শুভান্যুধায়ীসহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ আনন্দের দিন, খুশির দিন, উৎসবের দিন।ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ, খুশির বারতা।ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক।বছরান্তে বার বার আমাদের কাছে আনন্দের উৎসব হিসাবে ঈদ আসে।ঈদ আনন্দের আর উৎসবের বলেই তা পুরনো হয় না।প্রতি বছরই ঈদ আসে নতুনের মত।
ঈদ মোবারক।ঈদ মোবারক।ঈদ মোবারক।সেই সাথে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি, সম্প্রীতি ,সমৃদ্ধি । প্রতিবছর এই ঈদকে ঘিরে সবার থাকে অনেক পরিকল্পনা,থাকে অনেক আয়োজন।যেমন ঈদের জন্য নতুন জামা-কাপড় কেনা,ঈদের দিন নতুন পাঞ্জাবি গায়ে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা,বন্ধু-বান্ধব ও আত্বীয় স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা ইত্যাদি।
প্রবাসী ও দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবরক।দোয়া করি আপনাদের ঈদ বয়ে আসুক অনাবিল শান্তি,সমৃদ্ধি এবং ভাল কাজের প্রেরণা হয়ে।সবার ঈদ কাটুক আনন্দে এই কামনা করি।
শুভেচ্ছান্তে টাইমনিউজবিডি.কম পরিবার।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





