ফেনীর দাগনভূঞায় পৌরসভায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় লাতুমিয়া (৩০) নামে পিকআপ ভ্যানের এক চালক পিঠে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কিছু দুর্বৃত্ত পৌরসভা প্রাঙ্গণে ডুকে সেখানে দাড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং পৌরসভার জনালার গ্লাস ভাঙচুর করে। এসময় চালক লাতু মিয়া বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে।

খবর পেয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল ফয়সল ও পৌর মেয়র ওমর ফারুক খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেয়র ওমর ফারুক জানান, হরতাল-অবরোধকারীরাই চোরাগুপ্তা হামলা চালিয়ে পৌরসভার গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।

এএইচ