জেলার মোকামতলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে জাহিদুর রহমান(৪২)নামে এক জনের পরিচয় পাওয়া গেছে।
মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঢাকা থেকে রংপুরগামী ও রংপুর থেকে ঢাকাগামী দু'টি বাসের মুখোমুখি এ সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এমএ





