মুন্সীগঞ্জে সদর উপজেলায় লরির ধাক্কায় যুবক (৪০) নিহত ও চারজন আহত হয়েছেন। ঢাকা-মুক্তারপুর-টঙ্গিবাড়ী সড়কের তিনসিঁড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায় বলে পুলিশ জানায়। এ ছাড়া আহত সুজন, লাভলু ও তাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হাতীমাড় পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম জানান, মুক্তারপুর থেকে টঙ্গিবাড়ীগামী একটি বেবিট্যাক্সিকে মুক্তারপুরগামী ট্যাঙ্কলরির সঙ্গে মুন্সীগঞ্জ সদরের তিনসিড়ি পুকুরপাড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত ও চারজন আহত হন। লাশ ময়নাতদস্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কেএইচ





