রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুর এলাকায় রোজী (২৮) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্র্বত্তরা।
মঙ্গলবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।
পুলিশ জানায়, ইব্রাহীমপুর বাজার এলাকার ৮৩৯ নম্বর বাড়ির নিচতলা থেকে গৃহবধূর রোজীর মরদেহ উদ্ধার করা হয়। তার স্বামী সৌদি আরবে থাকেন এবং তিনি দুই সন্তানের জননী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেলা ১১টার পরে ওই গৃহবধূকে পা ও গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারী সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছে এবং তাকে আটকে অভিযান চলছে।
এমই





