রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।
রোববার দিবাগত রাতে র‌্যাব-২ হাজারিবাগের(পশ্চিম ঝাওচোর)চৌধুরী ভিলার ৪র্থ ফ্লোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃরা হলেন, সুমন(২৫), কমলা(২০), মামুন(২৪)।
আটককৃতদের কাছ থেকে জাল নোট ও জাল নোট তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। র‌্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টায় র‌্যাব-২ এর সদর দপ্তর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
[b]ঢাকা, জেইউ, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এফএ[/b]