ময়মনসিংহ জেলায় নিয়মিত বিশেষ অভিযানে হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যসহ ৮৬ জনকে আটকের দাবি করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম জানান, পুলিশের অভিযানে কোতোয়ালি থানা এলাকা থেকে ৯জন, মুক্তাগাছায় ৮, ফুলবাড়িয়ায় ৮, ত্রিশালে ৭, ভালুকায় ৮, গফরগাঁওয়ে ৩, গৌরীপুর ১৩, ঈশ্বরগঞ্জে ৩, নান্দাইলে ৬, ফুলপুরে ২, হালুয়াঘাটে ১৩, ধোবাউড়ায় ২, তারাকান্দায় ১, পাগলায় ২ জনসহ মোট ৮৬ জনকে ১৪টি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
নূর ই আলম জানান, গ্রেফতার করা হুজি সদস্যের নাম আবুল ফারাহ রুম্মান (৩৭)। তাঁকে শহরের গলগণ্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রুম্মানের নামে চট্টগ্রাম রাউজান থানায় ২০১০ সালের বিস্ফোরক আইনে ২টি ও ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে ১টিসহ মোট ৩টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
এমবি





