লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা মেডিকেলের মেইন ফটকের সামনে কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে যায়। রবিবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





