দুই দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ঢাকায় ব্যস্ত দিন কাটাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরের অংশ হিসেবে আজ বেলা সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক শুর হয়েছে।
এছাড়া, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিকতা পালন করা হবে।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে।
আজ বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত করবী হলে চুক্তিগুলো স্বাক্ষর হওয়ার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
শি জিনপিং কম্বোডিয়া অবস্থান করার কারণে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গে থাকায় সব চুক্তি এখনও পর্যন্ত চীনের চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে ২৫টি চুক্তি ও এমওইউ এরই মধ্যে চীনের পক্ষ থেকে চূড়ান্ত করে দেয়া হয়েছে। চীনের সঙ্গে এবার যত চুক্তি হচ্ছে তার অধীনে বাংলাদেশকে ৪০ বিলিয়ন ডলারের বেশি ঋণের ঘোষণা দিতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এসএম





