সুন্দরবনে বনদস্যু নয়ন বাহিনীর সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ছগির ভান্ডারি নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৬ এর এএসপি হারুন-অর-রশিদ জানিয়েছেন, গুলিবিদ্ধ সগির ভাণ্ডারী (৩৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়।
র্যাব-৬ খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে ভোর ৬টার দিকে র্যাবের একটি দল সুন্দরবনের পানেরহাট এলাকায় অভিযান চালায়। জলদস্যু নয়ন বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের ওপর গুলিবর্ষণ করলে তারাও পাল্টা গুলিবর্ষণ করে। উভয়পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে গুলি বিনিময় চলে।
এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দস্যু ছগির ভান্ডরিকে উদ্ধার করে ট্রলারে করে হাসপাতালে আনা হচ্ছে।
এআই





