খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় চোলাই মদসহ দুই পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

মাটিরাঙ্গা সদর উপজেলার টিঅ্যান্ডটি টিলায় বিএনপি অফিসের সামনে থেকে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- হরিধন মগপাড়ার বাসিন্দা থৈচি মারমার স্ত্রী মিয়ামি মারমা ও একই এলাকার চাইলাও মারমার স্ত্রী মিথুই মারমা।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রির জন্য চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই