ঢাকা ছাড়ছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেখট কনজে। আগামী ১ জুন তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। ঢাকাস্থ জার্মান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
মালির স্থিতিশিলতা বজায় রাখতে ইইউসিএপি’র সাহেল মালি মিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
ড. আলব্রেখট কনজে ২০১২ সালের আগষ্টে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। তবে ঢাকায় পরবর্তী জার্মান রাষ্ট্রদূত কে হচ্ছেন এ বিষয়ে কোনো তথ্য জানা জায়নি।
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই