নারায়ণগঞ্জের মুসলিমনগর নতুন বাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার (উপ-পরিদর্শক) ইকবাল হোসেন জানান, দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুসলিমনগর নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ