ফরিদপুর সদর উপজেলায় ঘূর্ণিঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন প্রায় শতাধিক। ঘূর্ণিঝড়ে কয়েকটি গ্রামের বসত ঘর, গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলির গেরদা ইউনিয়নের এ ঘূণিঝড় হয়।

ঘূর্ণিঝড়ে নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিরেন শিকদার, আকাশ, চান মিয়া ও হযরত আলী । তবে ১ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঘূণিঝড়ে গেরদা ইউনিয়নের বাখুন্দা গ্রামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। নিহতরাও ওই গ্রামের।

এছাড়া ঘূর্ণিঝড়ে শরিফ স্পিনিং মিল ও জুবাইদা করিম স্পিনিং মিলের শেড ভেঙে বেশ কিছু শ্রমিক আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে কমপক্ষে ওই মিলের ৩ জন শ্রমিক রয়েছে।

এমবি