মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডে আইকন ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখার সময় মোস্তাফিজুর রহমান (৪৫) এক ভূয়া ডাক্তারকে নিবাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ানের নেতৃত্বে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৭ জুলাই) বিকাল ৩টায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ভূয়া ডাক্তার গত তিন মাস থেকে আইকন ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে রোগী দেখে আসছিল। তার আসল নাম রাকিবুল ইসলাম। কুমিল্লার হোসনা উপজেলার নিলুখী গ্রামে তার বাড়ি।

আইকন ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানাযায়, তার সঠিক নাম রাকিবুল ইসলাম ও তার ভুয়া নাম ডা: মোস্তফিজুর রহমান বলে আইকন ডায়াগনস্টিক সেন্টার দেড় মাস আগে চাকরি নেন।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে কোন সনদপত্র তখন দেননি। রোজার মাসের পরে সনদপত্র দিবেন বলে সময় নেন।তিনি।

কিন্তু রোজার পরেও ওই ডাক্তার সনদপত্র দিতে পারেননি। আজ শুক্রবার হাসপাতাল মালিক বিষয়টি র‌্যাব ৯ শ্রীমঙ্গলকে অবগত করলে তারা এসে তাকে গ্রেফতার করেন।

আশরাফ/জেড