ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রথমবারের মতো শুল্কযুক্ত নৌ ট্রান্সশিপমেন্টের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ভারত নৌ ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধন হল।

আজ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১টার দিকে নৌমন্ত্রী শাহজাহান খান ফিতা কেটে শুল্কযুক্ত নৌ ট্রান্সশিপমেন্টের মালামাল খালাসের কাজ উদ্বোধন করেন।

এর ফলে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পণ্য পৌঁছবে।

২০১৫ সালের ৬ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে স্বাক্ষরিত (পিআইডব্লিউটিটি) চুক্তির অংশ হিসেবে এই ট্রান্সশিপমেন্টের উদ্বোধন হল।

এসএম