চট্টগ্রাম বন্দর নিমতলীর একটি বাসা থেকে বাবা ও শিশু কন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার শাহআলম ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আরিফ (৩৫) ও তার চার বছরের মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর ছিল বলে জানা যায়।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রক্তমাখা ছোরা পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে।

এমআর