রাজধানীর মগবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আসলাম খান (৪৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টি জানান।

মগবাজারের আদ-দ্বীন হসপাতালের কর্মচারী ইউসুফ বলেন, দুর্ঘটনার পরপরই ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ আমাদের হাসপাতালে নিয়ে আসে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আসলামের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার মোসলেম খান। বর্তমান ঠিকানা মালিবাগ শান্তিনগর হাউজ নম্বর ২৭৩।

ওএফ