খুলনার সুন্দরবনে র্যাব-৬ এর সঙ্গে বন্দুকযুদ্ধে আমিনুর বাহিনীর প্রধান আামিনুর ও সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা সবাই বনদস্যু।
মঙ্গলবার ভোররাতে জেলার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ সকাল ৮টা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সুন্দরবনে র্যাব-৬’র সঙ্গে জলদস্যু আমিনুল বাহিনীর ‘গুলিবিনিময়’ হয়। এতে আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হন। এ সময় র্যাবের দু’সদস্য আহত হয়েছেন।
এএস





