গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরের চারমাথা-থানা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রংপুর কোতোয়ালি থানার বকতিয়ারপুর উচাদাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে রিপন মিয়া(১৮), দিনাজুপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ধাওয়া মাঝিয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে মুশফিক (১৮) ও একই গ্রামের আজিবরের ছেলে ইমরান (১৯)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে চারমাথা-থানা মোড় এলাকা থেকে ওই তিন যুবককে আটক করা হয়।
এসময় তাদের শরীরের সঙ্গে টেপ দিয়ে বাঁধা অবস্থায় ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





