এপেক্স ক্লাব অব নোয়াখালীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবর্ণচরের আক্তার মিয়ার হাট সংলগ্ন মন্তাজখালী বাজারে এপেক্স ক্লাব নোয়াখালীর সহযোগিতায় পরিচালিত নুরানী মাদ্রাসার ৫০জন শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে।এর আগে এপেক্স বাংলাদেশের বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষ্যে মাদ্রাসার আঙ্গিনায় ফলজ,বনজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়াও ৩জন অসহায় বিধাব মহিলাকে ৩টি ছাগল দান করা হয়। পরে কমভাগ্যবান শিশু ও স্থানীয়দের সাথে ইফতার করা হয়।

এপেক্স ক্লাব অব নোয়াখালী বর্তমান সভাপতি এপ. মোস্তাফির রহমান পলাশ জানান,এপেক্স ক্লাব একটি সেবাধর্মী ক্লাব। এই ক্লাব সার্ভিস,সিটিজেনশীপ ও ফেলোশীপ তিনটি মোটো নিয়ে কাজ করে । তারই ধারাবাহিকতায় আমরা এই সেবা করে আসছি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদ পোশাক বিতরণ,খাদ্য সামগ্রী বিতরণ,ঈদের নতুন জামা বিতরণ করে আসছি।যদি একথায় বলতে যাই তাহলে সমাজে কমভাগ্যবানদের পাশে আমরা।

এসময় উপস্থিত ছিলেন,এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এ্যাকশন ডিরেক্টর ও এপেক্স ক্লাব অব নোয়াখালীর অতীত সভাপতি এপে. অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু,চর ক্লাক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার জিয়া,ন্যাশনাল অফিসিয়াল ও এপেক্স ক্লাব মেঘনার চার্টার প্রেসিডেন্ট এপে.সিরাজ উদ্দিন সাহীন,জেলা-৮ সেক্রেটারী ও এপেক্স ক্লাব অব নোয়াখালীর অতীত সভাপতি এপে. মোনাব্বর হোসেন সেলিম, এপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি এপে. মোস্তাফিজুর রহমান পলাশ, এপেক্স ক্লাব অব নোয়াখালীর জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.অধ্যাপক শাহিনুর রহমান,সার্ভিস ডিরেক্টর এপে.আলা উদ্দিন সোহেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে.মুজাহিদুল ইসলাম সোহেল,পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে.ইকবাল সিরাজী, এপেক্স ক্লাব অব নোয়াখালীর মেম্বার এপে.মো. মহিদুল হক,এপে.মো.নুরুল ইসলাম,এপে.মো.সামসুদ্দিন সৈকত,এপে.ইব্রাহিম খলিল্ল্যুাহ কচি,এবং হাস্যরস অতিথি সাহেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন,মন্তাজ বাজার মসজিদের সভাপতি মহি উদ্দিন,সমাজসেবক মিজানুর রহমান ভুইয়া, সেলিম প্রমূখ।

সোহেল/জারিফ