ঈদে ঘরমুখো মানুষের পথে পথে হয়রানি আর নানা ঝামেলার শিকার হতে হচ্ছে। তারপরও নাড়ীর টানে বাড়ী ছুটছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই যাত্রা।
কয়েক দিন আগে থেকেই রাজধানী ঢাকা থেকে ঘরে ফেরা শুরু করেছে মানুষ। এই ঢল নেমেছে বুধবার ভোর থেকে। কারণ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি।
রাজধানীর টার্মিনালগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষের চাপে টার্মিনালে তিল ধারণের ঠাঁই নেই। এবারো ঈদের ছুটি আর সাপ্তাহিক ছুটি এক হয়ে যাওয়ায় অনেকেই আগেভাগে ঢাকা ছেড়েছেন।
এমকে





