খুলনা মহানগরীর খালিশপুর থানার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্নার দূর্নীতি ও অনিয়মের  বিরুদ্বে প্রতিবাদ করায় হাত-পা বেঁধে মারধরের অভিযোগ করেছেন কাজী শফিকুল ইসলাম মিঠু নামের একই ওয়ার্ডের বাসিন্দা।

আজ জাতীয় প্রেস ক্লাবের  সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মিঠু অভিযোগ করে বলেন, কাউন্সিল আমিনুল ইসলাম মুন্না ৫ বছরের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। ঢাকাতে সে অবৈধ্য টাকার পাহাড় গড়েছেন। আমি তার দূর্নীতি ও অনিয়মের  বিরুদ্বে প্রতিবাদ করার জন্যই তার লোকজন দিয়ে আমার হাত-পা বেঁধে মারধর করে ও আমার কাছ হতে টাকা পয়সা ছিনিয়ে নেয় ।

তিনি বলেন, যেখানে আমি তাদের বিরুদ্বে মামলা করব সেখানে উল্টা আমার বিরুদ্বে তারা পুলিশ কে মেনেজ করে মিথ্যা অভিযোগ দেয়। আমাকে পুলিশ ধরে স্থানীয় খালিশপুর থানায় নিয়ে যায়। উপর মহলের পুলিশ অফিসাররা আমার এই মিথ্যা বিষয়টি  জানতে পারার কারণে ওসি আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু খালিশপুর থানার ওসি আমার মামলা নেয়নি।

মেহেদী/এমবি