সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং জন সম্পৃক্তকরণের লক্ষে সম্মেলন করেছেন নোয়াখালী জেলা জৈষ্ঠ্য তথ্য কর্মকর্তা সায়েম হাওলাদার।বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের অর্জিত সাফল্যের ও উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রম এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়ন করছে জেলা তথ্য অফিস।
আরো বলা হয়েছে, সরকার ইত্যেমধ্যে প্রায় সকল সেক্টরে প্রভৃত সাফল্য অর্জন করেছে। ভিশন ২০২১এর লক্ষ্য নিয়ে দেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সরকারের অর্জিত সাফল্যের মধ্যে এমডিজির আলোকে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, নারী ও উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিত করা । এছাড়াও সরকারের একাধিক সাফল্য অর্জনের তথ্য তুলে ধরেন।এসময় উপস্থিত ছিলেন, জেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিড়িয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এআই





