ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। ডিএমপি সদর দফতর থেকে পাঠানো অফিস আদেশে তাদের বদলি করা হয়।
ডিএমপির আদেশ অনুযায়ী, ওয়ারী থানার ওসি মো. রফিকুল ইসলামকে বাড্ডায়, বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে যাত্রাবাড়ী এবং যাত্রাবাড়ী থানার ওসি মো. আজিজুর রহমানকে ওয়ারী থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এসএম





