মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা প্রতিবারই নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। কাজেই প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে, তা সত্যি নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এবারের পরীক্ষায় যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি নিজেই গিয়েছি। ফাঁসের কোনো সুযোগই নেই সেখানে।

এ সময় তিনি মেডিকেলের প্রশ্নফাঁসের ব্যাপারে ওঠা অভিযোগকে ‘গুজব’ বলে অভিহিত করেন।

এমকে