দিনাজপুর সদরের রামডুবির তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে অজ্ঞাত এক ডাকাত (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ ডাকাত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফিলিং স্টেশনটির মালিক বিশিষ্ট ব্যবসায়ী জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ভবানী সংকর আগরআলা। ম্যানেজার অমল রায় জানান, ৬টি পালসার মোটরসাইকেলযোগে ১২/১৪জন যুবক পাম্পে এসে পিস্তল ঠেকিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
সুন্দরবন ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম জানান, পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে রাণীগঞ্জ এলাকায় ২টি মোটরসাইকেল এবং ১টি পিস্তলসহ ৫ জনকে আটক করে। উত্তেজিত জনতার পিটুনিতে মুমুর্ষ আহত অবস্থায় ৫ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে একজনের মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের পরিচয় এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এমএম