স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার এই তথ্য জানান।
ইসি সচিব জানান, নির্বাচন অনুষ্ঠানে আজই বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি জারির পর থেকেই প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।
ভোটের বিষয়ে জানতে চাইলে কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণকালে ভোট অনুষ্ঠানের আমি বিপক্ষে। একান্ত সাংবিধানিক বাধ্যবাধকতা হলে কেবল সেই ভোট করা যেতে পারে বলে আমি মত দিয়েছি। যেহেতু সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তে এটি পাস হয়েছে, ফলে এ বিষয়ে আমার প্রস্তাব গ্রহণ হয়নি।
এর আগে ১১ এপ্রিল এসব ভোটগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ০১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।
এমবি





