কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।  

আজ (১৯ জুন) বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল আওয়াল, আলামিন ও আবদুল করিম। এইসঙ্গে তাদের ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- সাফিয়া খাতুন, আবদুল কাদির ফকির, সুফল, সোহেল, রিপা আক্তার, মোছা. জহুরা খাতুন ওরফে ওজুফা ও আবদুল রউফ ফকির।

এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল আওয়াল, যাবজ্জীবনপ্রাপ্ত সুফল ও সোহেল পতালক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।

চয়ন উপজেলার শিবলা ইউনিয়নের চাঁনশিদলা গ্রামের জহিদুল ইসলাম রতনের ছেলে। এ হত্যাকাণ্ডের পর দিন নিহত চয়নের বাবা জহিরুল ইসলাম রতন হোসেনপুর থানা একটি মামলা করেন।

এমবি