বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬১ বোতল ফেনসিডিল, ৩২ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বগুড়া সদর থেকে ১১ জন, শিবগঞ্জ থানা থেকে ৪ জন, সোনাতলা থানা থেকে ৫ জন, গাবতলী মডেল থানা থেকে ৫ জন, সারিয়াকান্দি থানা থেকে ২ জন, ধুনট থানা থেকে ৩ জন, শেরপুর থানা থেকে ৩ জন, নন্দীগ্রাম থানা থেকে ৭ জন, আদমদিঘি থানা থেকে ৬ জন, কাহালু থানা থেকে ১ জন, দুপচাঁচিয়া থানা থেকে ১ জন, শাজাহানপুর থানা থেকে ৫ জন ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করা হয়।

কেএইচ