বান্দরবানে তিন হাজার পিস ইয়াবাসহ ওয়ারা চারা (৩৩) নামে ছদ্মবেশী এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

জেলা শহরের হোটেল হিলবার্ডের সামনে থেকে বুধবার দুপুরে দেড়টার দিকে তাকে আটক করা হয়।

ওয়ারা চারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য। তিনি ভারতের গোহাটিতে লেখাপড়া শিখেছেন। তার বাবার নাম থোয়াইচা ওয়া। বর্তমানে তাকে আটক অবস্থায় লামা উপজেলার গজালিয়া কম্বোনিয়া বৌদ্ধদের মন্দিরে রাখা হয়েছে।

জেলার এনএসআই পরিচালক শাহাজাহান জানান, তার নেতৃত্বে এনএসআই সদস্যরা ক্রেতা সেজে ফাঁদে পেতে ওয়ারা চারাকে আটক করেছে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫টি প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক বৌদ্ধ ভিক্ষু বলেন, ‘রোয়াংছড়ি উপজেলার লিরাগাঁওপাড়ার শৈহ্লাঅং মারমা ইয়াবা ট্যাবলেটগুলো তার কাছে বিক্রির জন্য দিয়েছিল।

জেআই