গোপালগঞ্জের সদর উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন গোপালগঞ্জে সদর থানায় কর্মরত ছিলেন।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, যাত্রী নিয়ে মাইক্রোবাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বেটগ্রাম থেকে মান্দারতলা যাচ্ছিল।
পথে চেচানিয়াকান্দি এলাকায় মাইক্রো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা এএসআই দেলোয়ার হোসেনসহ ৬ জন আহত হয়।
তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেনসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
এমএনজে





