কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে যাবৎ জীবন সাজাপ্রাপ্ত এক আসামী কে আটক করতে সক্ষম হয়েছে।

উখিয়া থানার উপ-পরিদর্শক শাহ কামাল ও সহকারী উপ-পরিদর্শক মোঃ মাসুম হোসেনের নেতৃত্বে সোমবার রাত ৯ টার দিকে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়া আসা হয়।

আটককৃত সাজাপ্রাপ্ত আসামী রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ঢেবা নামক এলাকার মৃত জলিল আহম্মদের ছেলে মোঃ বাবুল। উখিয়া থানায় তার বিরুদ্ধে জি আর ৪৫/২০০০,মামলা নং- ৮, তারিখঃ ১৩/৫/২০০০ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৩৪ দঃ বিঃ। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা স্বীকার করেন।

এআই