লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মনু মিয়া হত্যা মামলার আসামি আক্তার হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে চর আবাবিল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৩ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আক্তার হোসেন চর আবাবিল গ্রামের শাহ আলম গাজীর ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ভোরে আক্তারকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মনু মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হচ্ছে।
উপজেলার হায়দারগঞ্জ বাজারে ১৩ ফেবু্রয়ারি সকালে অভ্যন্তরীণ কোন্দলে মনু মিয়াকে (৪০) পিটিয়ে মারাত্মক আহত করে ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহর অনুসারীরা। এই ঘটনার তিন দিন পর চিকিত্সাধীন অবস্থায় মনু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পরে নিহতের স্বজন নাহিদ বাদী হয়ে চর আবাবিল ইউপির চেয়ারম্যান শহিদ উল্যার ছেলে মঞ্জুর হোসেন ওরফে সুমনকে প্রধান আসামিসহ মোট ১০ জনকে আসামি করা একটি হত্যা মামলা করে। এর মধ্যে আক্তার এই মামলা আসামি বলে জানা গেছে।
এআই





