আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ডহর সিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ১০/১২ বাড়ি ঘর ভাঙচুর করা হয়। নয়জনকে গুরুতর আহতাবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছেন- আতিয়ার মোল্ল্যা (৬০), তারিকুল ইসলাম (২৫), গোলাম রব্বানী (৩৫), জহুর মোল্ল্যা (৫০), আজাদ হোসেন (৪০), জয়নাল মোল্ল্যা (৫০), রাজিব হোসেন (২৫), এনামুল হক (৬৫) ও জয়নাল হোসেন (২৫)।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আছাদুজ্জামান মুন্সি জানান, সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হক রাজা ও নাসির হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের অপর নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মহব্বত হোসেন ও শফিকুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়।

সংষর্ঘের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেএইচ