বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। তাই তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত চার্জশিট প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই মামলাটির বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে চার্জশিট আইন বিভাগের কাছে জমা দেওয়া হবে। এরপর পরবর্তী বিচারিক কার্যক্রম আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।

মন্ত্রী বলেন, সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। শিশু হত্যার মতো জঘন্য অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘদিন ধরে পলাতক অনেক অপরাধীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি পুনর্ব্যক্ত করেন, সরকার জননিরাপত্তা রক্ষায় আপসহীন অবস্থানে রয়েছে এবং রামিসা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এস