মঙ্গলবার থেকে রাজধানীর আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে নারীদের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু হচ্ছে।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ রুটে চলাচলকারী নারী যাত্রীদের সুবিধার্থে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে এ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

প্রতিদিন সকাল ৭টায় আব্দুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাস নারী যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে এবং বিকেল ৫টায় মতিঝিল থেকে পুনরায় আব্দুল্লাহপুরের উদ্দেশে ছাড়বে।

এছাড়া চট্টগ্রামেও এরইমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে চালু করা হয়েছে নারীদের জন্য বাস সার্ভিস। এ সার্ভিসের আওতায় দুটি বাস নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট থেকে কাঠগড় পর্যন্ত চলাচল করছে।

এআইজে