জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে দুলাল হোসেন নামে এক যুবক মৃত্যু হয়েছেন।
বুধবার (২৯ জুন) ভোরে পাঁচবিবি উপজেলার বীরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুলাল হোসেন জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হিচমী বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে বীরনগর গ্রামের স্বপন সিংয়ের বাড়িতে গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন দুলাল হোসেন। এ সময় বাড়িওয়ালা স্বপন সিংয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার দাস জানান, দুলালের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমই





