গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া এলাকায় মাহেন্দ্র উল্টে আলতাফ সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৌলতলী-হাটবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ সরদারের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর গ্রামে।
পুলিশ জানায়, মাদারীপুরের শিবচর থেকে একটি মাহেন্দ্র ভাড়া করে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামের ছেলের বাড়িতে আসছিলেন মেয়ে বাড়ির লোকজন। এ সময় ঘটনাস্থলে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রটি উল্টে আলতাফ সরদার মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এমই





