বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ফেইসবুক গ্রুপ-হৃদয়ে আমাদের চর মধুয়া ইউনিয়ন।
এদিন আশপাশের প্রায় পাঁচ শতাধিক রোগী বিশেষজ্ঞ ডাক্তারের পারমর্শ ও চিকিৎসা নেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে চর মধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন চর মধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার। ফেইসবুক গ্রুপ-হৃদয়ে আমাদের চর মধুয়া ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে।
ক্যাম্পে নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীমের তত্বাবধানে নাক-কান-গলা, মেডিসিন এবং মা ও শিশুসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৫’শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
চিকিৎসক দলের অন্য সদস্যরা হলেন- পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ রফিক, নরসিংদী সদর হাসপাতালের ডা. মশিউর রহমান প্রিন্স ও সরকারী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জেরিন তাসনীম।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- ফেইসবুক গ্রুপ হৃদয়ে আমাদের চর মধুয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা চিফ অ্যাডমিন মো. হেলাল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট কাজি নজরুল ইসলাম, আহসান সিকদার, জনাব জিন্নাত গাজী, প্রভাষক কামাল হোসেন, খায়রুল আলম ফকির, হেলাল খান রনি, এস আর উজ্জ্বল ও মোত্তাকিন সরকার প্রমুখ।
এমবি





