ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দামোর গ্রামে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত চাচার নাম আইনুল হক বলে জানা যায়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিপারিক কলহের জের ধরে সকালে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভাতিজা চাচা আইনুল হকের উপর আক্রমণ করলে সে গুরুতর আহত হয়। আহতস্থায় রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে আইনুল হক মারা যান।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





