সাভারের আশুলিয়ায় ভাতিজার ঘুষিতে মৃত্যু হয়েছে চাচার। গৌরীপুরে নিজ বাড়ির সামনে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত চাচা হলেন গৌরীপুরের বরকত আলী।
নিহতের মেয়ে লিপি আক্তার বলেন, 'দুপুরে বাড়ির সামনে একটি সরকারি জমিতে মাটি ভরাট নিয়ে বাবার সঙ্গে চাচাতো ভাইদের বাকবিতণ্ডা হয়। এ সময় চাচাতো ভাই আরমান, রহমান ও স্থানীয় রাজ্জাক মোল্লা বাবাকে মারধর করেন। একপর্যায়ে আরমান তলপেটে ঘুষি মারলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন বাবা।'
স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বরকত আলীকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমকে





