দর্শনা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও লাঠি মিছিল করেছে জেলা ছাত্রশিবিরকর্মীরা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় সুপ্রিম কোর্টে বহাল রাখার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে তারা।

সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর দর্শনা শুটকার মোড় এলাকায় রাস্তায় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ও বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হলে সারা দেশে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেয় তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেআই