রাজধানীর তাঁতীবাজারে 'স্কাইলাইন পরিবহনের' একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো জ ১৪-০০১৩) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ফোন অপারেটর আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
খবর পেয়ে দমকলের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগনু নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





