খালেদা জিয়ার আগামী ২৭ তারিখের জনসভা নিয়ে গাজীপুর বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করেছেন স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ।
তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার গাজীপুরের জনসভা নিয়ে ডাবল স্ট্যান্ডার্ডে আছে। একদিকে আইনের কথা বলছে, অন্যদিকে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে শান্তিপূর্ণ পরিস্থিতি আর থাকবে না।’
প্রশাসনিকভাবে জনসভা বন্ধ করতে চাইলে দ্রুত প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান বিএনপির এ নেতা।
এর আগে সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান অভিযোগ করেন— বিএনপির নেতাকর্মীরা যাতে করে ভাওয়াল কলেজ মাঠে প্রবেশ করতে না পারে সে জন্য গেইটে তালা দিয়েছে পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এমএইচ





